1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কিশোরগঞ্জ ডিবির অভিযানে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার।দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

কিশোরগঞ্জ ডিবির অভিযানে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার।

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৭/১১/২০২৪ খ্রি: সকাল ৮টার দিকে  কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল মনিপুর ঘাট সাকিনস্থ জনৈক সোলেমান এর বাড়ীর উত্তর পাশে ইটের রাস্তার উপর  অভিযান চালিয়ে  আসামি ঝুমুর বেগম (৩২), স্বামী-চন্দন মিয়া, সাং-যশোদল মনিপুর ঘাট, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে ৷আসামির হেফাজতে থাকা সর্বমোট ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যামলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৭/১১/২০২৪ খি: সকাল ৮টা ৩০মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৮/১১/২০২৪ খ্রি: ০৪:২৫ ঘটিকার ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজার অনুমান ২০০ গজ পূর্বে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে আসামি আব্দুল্লাহ (২৪), পিতা-উছমান গণি, সাং-দক্ষিণ ছয়শ্রী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০৪ (চার) কেজি  গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৮/১১/২০২৪ খি: বিকাল প্রায় ৫ টার দিকে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

উপরোক্ত ০২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD