1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডে সন্ত্রাস ও মাদক নির্মুলের লক্ষ্যে মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডে সন্ত্রাস ও মাদক নির্মুলের লক্ষ্যে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, অভি খাইরুল ইসলাম

ঢাকার সাভারে সন্ত্রাস ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা
বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নয়াবাড়ী এলাকার ঈদগাহ মাঠে সর্বস্তরের জনগণের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর এবং মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম। তিনি বলেন, “মাদক ও সন্ত্রাস নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজের সর্বস্তরের জনগণ, ছাত্র, শিক্ষক, সুশীল সমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনীতিবিদ এক হয়ে কাজ করলে সমাজ থেকে সকল প্রকার অপরাধ দূর করা সম্ভব। যদি কোনো মাদকাসক্ত ব্যক্তি থাকে, প্রয়োজনে আমি নিজেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তার চিকিৎসার ব্যবস্থা করব। কারণ একটি মাদকের কারণে একাধিক অপরাধ সৃষ্টি হয়। আপনারা দিন-রাত যখনই প্রয়োজন আমাকে ফোন করবেন। সরাসরি আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং যতদিন বেঁচে আছি পাশে থাকব, ইনশাআল্লাহ।”

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “সমাজে আইনশৃঙ্খলা ভঙ্গকারী অপরাধী যেই হোক, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, এবং আমরা আপনাদের তথ্য গোপন রাখব। বর্তমান পুলিশের সঙ্গে আগের পুলিশের তুলনা করবেন না। এখনকার পুলিশ আপনাদের প্রকৃত বন্ধু এবং সবসময় আপনাদের পাশে রয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মো. মনিবুর রহমান চম্পক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি ফয়সাল দেওয়ান। এছাড়া নয়াবাড়ী, ভাটপাড়া, জামসিং এবং জয়পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD