1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কিশোরগঞ্জে  ডিবির  অভিযানে   ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

কিশোরগঞ্জে  ডিবির  অভিযানে   ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার।

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা গোয়ান্দা শাখার (ডিবি) এসআই মো: মোবারক গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৫/১১/২০২৪ খ্রি: তারিখ সকাল ৯টা ৩০মিনিটে কুলিয়ারচর থানাধীন নোয়াগাও বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক মাসুদ এর তেলের দোকানের সামনে থেকে  আসামি মো: আমির মিয়া (৩০), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-তারাকান্দি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে হতে ০১টি মোটর সাইকেল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামির সাথে মোটর সাইকেলটির কোন বৈধ কাগজপত্র নেই।জানা যায় উপস্থিত লোকজনের সামনে আসামি মটর সাইকেলটি চোরাই বলে স্বীকার করলে উদ্ধারকারী অফিসার ১৫/১১/২০২৪ খ্রিঃ সকাল ১০টার দিকে  জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা রুজু করা হয়েছে৷

অপরদিকে আরও জানা যায়  এসআই মো: রমজান আলী গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৫/১১/২০২৪ খ্রি: তারিখে  সকাল ৮ টা ৩০ মিনিটে  কটিয়াদী মডেল থানাধীন বাট্টা চৌরাস্তায় ভূষির দোকানের সামনে থেকে আসামি ১। মো: লিপন মিয়া (৪৫), পিতা-মিলন মিয়া, সাং-বনমালীপুর, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ ২। মো: বাচ্চু মিয়া (৫০), পিতা-মৃত আনু মিয়া, সাং-শাহজানপুর আঠারবাড়ী, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়৷পরবর্তীতে প্রায় সকাল ৯টার দিকে  জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কটিয়াদি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD