1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

রাজশাহী জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

রাজশাহী জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে তাদের মোহনপুর বিদ্রীকা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে, ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই মাহাবুব আলম গত বৃহস্পতিবার বিকেলে মোহনপুর বিদ্রীকা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তয় মোহনপুর থানাধীন বিদ্রীকা গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ মিঠুন আহম্মেদ  মিঠু (৩১) ও সাব্বির (২৫) কে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। মিঠুন বিদ্রীকা গ্রামের মৃত: ময়েজ আলীর ছেলে ও সাব্বির ভাতুরিয়া গ্রামের ফুয়াদ আলীর ছেলে।  আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ মামলা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD