1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আমতলীতে দুই কেজি গাজা ও ইয়াবাসহ আটক ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

আমতলীতে দুই কেজি গাজা ও ইয়াবাসহ আটক ২

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে চাউলা গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৩৫) ও ভায়লাবুনিয়া গ্রাম থেকে ১০পিচ ইয়াবাসহ জাকির হোসেন (৩৭) নমে দুজনকে আটক করেছে আমতলী থানা পুলিশ।
গাজা সহ আটক মনির চাউলা গ্রামের মৃত ছত্তার প্যাদা ও ইয়াবাসহ সহ আটক জাকির হোসেন ভায়লা বুনিয়া গ্রামের কাদের মল্লিকের ছেলে। আটক দুজনকে বৃহস্পতিবার দুপুরে আদতালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল জলিল এর নেতৃত্বে একদল পুলিশ বৃধবার গভীর রাতে আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলাপাড়া গ্রামের মৃত ছত্তার প্যাদার ছেলে মনির হোসেনের ঘরে অভিযান পরিচালনা করে পলিথিনে পেচানো ২ কেজি গাজাসহ মনিরকে আটক করে। অন্যদিকে একই দিন রাতে এসআই মহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আমতলী সদর ইউনিয়নের ভায়লা বুনিয়া গ্রামের র কাদের মল্লিক এর ছেলে জাকির হোসের ঘরে অভিযান পরিচালনা করে ১০ পিচ ইয়াবাসহ জাকিরকে আটক করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলামের জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়া ম্যাজিস্ট্রেট আদদালতের মধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD