1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু।
গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খানের সঞ্চালনায় ও দৌলতদিয়া ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি জলিল মোল্লার
সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা,
পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম ফকির, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান ডাক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহারিয়ার আদনান নূর ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাইনদ্দিন সরদার, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পাল, উজানচর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গফুর খান, ছাত্র দলের আবু হানিফ প্রমূখ।
সভায় বক্তারা আগামীদিনে বিএনপির দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD