1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্মার্ট পরিবহন ব্যবস্থাই হতে পারে নতুন ঢাকার পরিচয় আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে এনাম চৌধুরীর মতবিনিময় শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যায় নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে। রাজবাড়ী কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস, গুরুত্ব পেল এমপিওভুক্তি ও জাতীয়করণ বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “

নওগাঁর পোরশায় বি এন পির অফিসে আগুন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

নওগাঁর পোরশায় বি এন পির অফিসে আগুন,,

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,,
নওগাঁর পোরশা উপজেলায় বি এন পির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার  (০৪ নম্ভেবর)  রাতের আঁধারে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ওই অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আওয়ামীলীগের দূর্বত্তীত কিছু  নেতাকর্মীরা অফিস ভাঙচুর ও  অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগের নেতা কর্মীদের দায়ী করে পোরশা উপজেলার এক বি এন পির নেতা নুরুল ইসলাম  বলেন, আমরা যদি আওয়ামীলীগের অতীত ইতিহাস দেখি, তাহলে তারা বিভিন্ন বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন ও গুম করেছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে আবারও জানান দিতে আমাদের দলীয় কার্যালয় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। সেজন্য আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পোরশা  উপজেলা বিএনপির নেতা ও ইউপি সদস্য  মইদুল  হোসেন বলেন, সোমবার সকালে নেতাকর্মীদের মাধ্যমে খবর পাই পোরশা উপজেলা বি এন পির দলীয় কার্যালয় দুর্বৃত্তরা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে পার্টি অফিসে থাকা জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়া সহ বেশ কয়েকটি ছবি, ব্যানার, অফিস কক্ষে থাকা একটি মোটরসাইকেল  এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ইটের দেয়াল ও চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করে আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা এ  অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা চেয়ে মামলা করব । এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা বিএনপির অফিস পরিদর্শন করেছি। এ পর্যন্ত থানায় কোউ কোনো অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি অফিস  ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি অবগত আছি জানিয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান মোবাইল ফোনে দিনকালকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD