
রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ৩ কেজি গাঁজা-সহ শ্রী রঞ্জিত কুমার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার (২ নভেম্বর) দুপুর ৩টার দিকে গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গোদাগাড়ী মোল্লাপাড়া গ্রামের শ্রী কুরান চায়-এর ছেলে।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিৎ করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল রাজাবাড়ি বাজার এলাকায় মাদক উদ্ধারের অভিযানে ছিলো, এসময় তারা জানতে পাারে চাপাল এলাকার চাঁপাইনবাবগঞ্জগামী মহা সড়কের ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন ডিবির দল। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। পরে রঞ্জিতকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার রঞ্জিতের সাথে থাকা অপর একজন সহযোগী মো: মাইনুল ইসলাম (৩৫), কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, একটি মামলা রুজু হয়েছে।