1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

চাঁপাই নবাবগঞ্জে আওয়ামীলীগ নেতাকে ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৬০ বার পঠিত

চাঁপাই নবাবগঞ্জে আওয়ামীলীগ নেতাকে ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত।

রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর রাতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে। রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানের বিরুদ্ধে আদালতের  গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল সন্ধ্যায় গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক  আবুল কালাম আজাদের নেতৃত্বে সাদা পোশাকের ৮ সদস্য তাঁকে গ্রেপ্তার করতে যায়। এ সময় অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়।

হামলায় ৫ পুলিশ সদস্য ও তাদের বহনকারী সিএনজিচালিত থ্রি-হুইলারের চালক আহত হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। আহত উপ–পরিদর্শক আবুল কালাম আজাদ ও কন্সটেবল আব্দুর রব, শামীম, মানিক গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আরেকজন পুলিশ কন্সটেবল ও সিএনজি চালক চিকিৎসা নেয় একটি বেসরকারি ক্লিনিকে।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘৫ পুলিশ সদস্যের মধ্যে দুজন বেশি আহত হয়েছে। বাকি তিনজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে শেষ পর্যন্ত ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতার সহযোগীরাই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে বিষয়টির অধিকতর তদন্ত করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD