
গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণ গোয়ালন্দে উদযাপন হয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেন। তারা আরও বলেন, এসময় কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান। এ অভিযানে উপজেলা প্রশাসন ৩৯ জন জেলেকে প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে, সেই সাথে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান। এছাড়াও উপজেলা বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা করা, ফেরিতে জুয়া খেলা নিযন্ত্রণে ব্যবস্থা নেয়া সহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।