1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

পোরশায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

পোরশায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা

ইসমাইল হোসেন পোরসা নওগাঁ
উপজেলা প্রশাসন পোরশা কর্তৃক আয়োজিত নওগাঁ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা মিলনায়তনে নওগাঁ জেলা প্রশাসকের আগমন উপলক্ষে এ সভার আয়োজন। উপজেলা নির্বাহী অফিসার আদনান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতি পোরশা উপজেলার পরিচিতি তুলে ধরার পর জেলা প্রশাসক বলেন, এই উপজেলার শিক্ষার হার ৪২ শতাংশ কেন কোথায় সমস্যা এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে । প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন এনজিও যারা গ্রামের সাধারণ মানুষের সঙ্গে জড়িয়ে আছেন সমাজের সচেতন মানুষ শিক্ষক যাদের ভূমিকা অগ্রগণ্য সবাই মিলে এই সমাজকে সচেতন ও পোরশা উপজেলার শিক্ষার হার বৃদ্ধি করতে হবে । এতে যে সমস্যাগুলি দেখা যাবে সেগুলো বিশ্লেষণ পূর্বক প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার আমি আপনাদের সহযোগিতায় করব বলে কথা দিলাম। শিক্ষার হার বৃদ্ধি পেলেই এলাকার মানুষকে সচেতন করা সম্ভব হবে এবং উন্নতি করাও যাবে এমনটাও বললেন তিনি। আমাদের প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আমরা বিষয়গুলি বিবেচনা করে ব্যবস্থা নিব।
উপজেলাটি পুর্নভবা নদীর তীরে অবস্থিত এখানে ২৫৩ টি গ্রাম, ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ২৭ টি আলিয়া মাদ্রাসা ১টি সরকারি পোরশা কলেজ ১টি গাংগুরিয়া ডিগ্রী কলেজ, ও ১০০ বেশি কওমি মাদ্রাসা রয়েছে। সবচেয়ে বড় মাদ্রাসা কি জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা নামে পরিচিত। এখানে দর্শনীয় স্থান বলতে পোরশা মীনা বাজারের মুসাফির খানা। এখানে জমি এঁটেল মাটি এজন্য বাড়িঘর গুলো দোতলা মাটি দিয়ে তৈরি যায় ,আর পাকা বাড়ি তৈরি করলে ভঙ্গুর অবস্থা দেখা যায়। রাস্তাঘাট গুলি যদিও পাকা হয়েছে উপজেলার প্রায় তিনটি ইউনিয়নের জমিতে ধান হয় না পরিবর্তে আমবাগান তৈরি হয়েছে। উপজেলার আবাদি জমি ২২ হাজার হেক্টর সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে সমাজকল্যাণ কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী আর্থিক অনুদান ও বয়স্কদের মাঝে এককালীন ভাতার চেক তুলে দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৌফিক রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমি নাবিল ফেরদাউস, সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) (ভূমি অধিগ্রহণ ও ভিপি) মনিরুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা সহ আরো অনেকেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD