1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কাদিপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ডালিম রেজা (৩০)। মোঃ ডালিম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের মোঃ তুফানীর ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম ও ফোর্সসহ গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী মডেল থানার কাদিপুর গ্রামস্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের এমএসবি ইটভাটা সংলগ্ন জনৈক মোঃ রবিউল ইসলাম এর বাড়ির উত্তরপার্শ্বের ইটের দেওয়াল সংলগ্ন ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানার নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযুক্ত মোঃ ডালিম রেজাকে আটক করে এবং তার দেখানো মতে পাঁচটি চটের বস্তায় রক্ষিত পলিথিনের ভিতর পোটলা করা মোড়ানো ১৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, অভিযুক্ত মোঃ ডালিম রেজার বিরুদ্ধে ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা দায়ের হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD