1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি’র কর্ণহার থানা পুলিশের অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ৪। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

আরএমপি’র কর্ণহার থানা পুলিশের অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ৪।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরী’র কর্ণহার থানার দারুশা বাজারে অভিযান পরিচালনা করে ৭৫০ গ্রাম গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

উদ্ধারকৃত গাঁজাসহ  গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: বাছির (২২), মো: ইসমাইল হোসেন (২০), মো: সাফিউল ইসলাম (২০) ও মো: সাইদ (২৩)। বাছির রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাজিতপুরে মো: বেলাল হোসেনের ছেলে, ইসলাম একই থানার সাহাপুরে মো: দুলাল হোসেনের ছেলে ও সাফিউল ইসলাম বাজিতপুর গ্রামের মো: সদর উদ্দিনের ছেলে,  সাইদ কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কর্ণহার থানার দারুশা বাজারে তিন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার এসআই মো: নরুন্নবী হোসেন ও তাঁর টিম গতকাল রাত সোয়া ৯ টায় দারুশা বাজারে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের সাইদ নামক এক ব্যক্তির কাছ থেকে উক্ত গাঁজাগুলো ক্রয় করেছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই মো: আব্দুল মতিন ও তাঁর টিম আজ দুপুর সোয়া ২ টায় কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের মোড় থেকে আসামি সাইদকে গ্রেপ্তার করে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের সহযোগিতায় গাঁজার ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD