1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির যোগদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির যোগদান

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ( প্রস্তাবিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়)  নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেছেন প্রফেসর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। আজ বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে নতুন ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক শিক্ষার্থীসহ কর্মকর্তারা। নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার কান্দুলিয়া এলাকায় ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর প্রফেসর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে সরকার পরিবর্তন হওয়ার পর ,গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর গোলাম কবীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবীর প্রেক্ষিতে পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য থেকে যায় ।শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে প্রফেসর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।নব নিযুক্ত ভিসি খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, যুক্তরাজ্য লিডস বিশ্ববিদ্যালয়েও তিনি শিক্ষকতা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD