1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ২০২৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অপরাধ পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD