1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে বেশি দামে ডিম বিক্রির কারণে দোকান সিলগালা। দৈনিক নয়া কণ্ঠ  

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

রাজশাহীতে বেশি দামে ডিম বিক্রির কারণে দোকান সিলগালা ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীতে বেশি দামে ডিম বিক্রি করায়  নাবিল গ্রুপ ও কাজী ফার্মস ডিলার ,  ডিএস এন্টারপ্রাইজ সাময়িকভাবে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযোগে আরও দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৫ অক্টোবর  দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা নগরের তেরখাদিয়া ডাবতলা, শালবাগান ও উপশহর এলাকায় এ অভিযান চালায়।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী গণমাধ্যমকে জানান, ডিএস এন্টারপ্রাইজের মালিক আব্দুল করিম কাজী ফার্মস ও নাবিল গ্রুপের ডিম বিক্রির ডিলার। তিনি প্রতিদিন বিপুল পরিমাণ ডিম বিক্রি করেন। মঙ্গলবার তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, তিনি লাল ডিম প্রতি পিস কিনেছেন ১১ টাকা ১ পয়সা। বিক্রি করছেন ১২ টাকা ৪০ পয়সা। প্রতিটি ডিমে তিনি লাভ করছেন ১ টাকা ৩৯ পয়সা। অস্বাভাবিক লাভ করায় তার দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

 

মাসুম আলী আরও জানান, নগরের শালবাগান ও উপশহরে দুই ব্যবসায়ী বেশি দামে ডিম বিক্রি করছিলেন। তাদের একজনকে ২০ হাজার ও অপরজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিমের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD