1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ যশোর সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, নারীসহ আটক-৩। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, নারীসহ আটক-৩

রায়পুরা, নরসিংদী জেলা প্রতিনিধি–

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলার বেলাব উপজেলার নারায়ণপুরের পাতিলাধোয়া এলাকা হতে ১০ কেজি এবং একই উপজেলার আমিনপুর মাজার গেইট এলাকা হতে ৮ কেজি গাঁজা সহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সালমা আক্তার (২৩), মোরসেদুল ইসলাম (২৬) ও জাহিদুল ইসলাম (৪০) কে আটক করা হয়।
সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার পাতিলাধোয়া এলাকা হতে মাদক কারবারি মোরশেদুল ইসলাম ও সালমা আক্তার কে ১০(দশ) কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই টিম অপর আরেক অভিযানে একই উপজেলার আমিনপুর মাজারগেট এলাকা হতে জাহিদুল ইসলাম কে ৮ (আট) কেজি গাঁজাসহ আটক করেন। তিনি আরও জানান, আটককৃতদ্বয় চিহ্নিত মাদক কারবারি। তারা বিভিন্ন সময় আশপাশের জেলা হতে মাদক ক্রয় করে বিক্রি করে আসছিলো। পরে পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকৃতদ্বয়দের বিরুদ্ধে বেলাব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD