1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে ক্লুলেস হত্যাকান্ডের একমাত্র আসামী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

রাজশাহীতে ক্লুলেস হত্যাকান্ডের একমাত্র আসামী গ্রেফতার

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীতে ক্লুলেস হত্যাকান্ডের একমাত্র আসামি মাসুম আলীকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (০৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন কাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম দামকুড়া থানাধীন কাদিপুর এলাকার দিঘিপাড়া এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় ভিকটিম সাজামুল তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয় কিন্তু রাতে আর বাসায় ফেরেনি। গত ২২ অক্টোবর সকাল ১১টায় দামকুড়া থানাধীন কাদিরপুর ল পাড়া এলাকার আমবাগানের রাস্তায় চশমা ও জুতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভিকটিম সাজামুলের বাসায় খবর দেয়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার এসে আমবাগানের জঙ্গলে গিয়ে খোঁজাখুজি করে সাজামুলের লাশ পরে থাকে দেখে।

এঘটনায় ২২ সেপ্টেম্বর সাজামুলের স্ত্রী অজ্ঞাত আসামী করে দামকুড়া থানায় মামলা দায়ের করে।

মামলা রুজুর পর থেকেই র‍্যাব -৫, সদর কোম্পানীর একটি চৌকস দল ছায়া তদন্ত করে।  পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন কাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, আসামি মাসুমকে জিজ্ঞাসাবাদে সে সাজামুল হত্যা ঘটনার সত্যতা স্বীকার করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD