1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম। দৈনিক নয়া কণ্ঠ       

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

রাজশাহীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন আজিম উদ্দীনের (৫৫) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান ওরফে আয়নালের লোকজন। দাবিকৃত এক লাখ টাকা না দেওয়ায় এবং আরেকটি মসজিদের কমিটির কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়। ৩ অক্টোবর  বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুহাড় গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মসজিদের মুয়াজ্জিন আজিম উদ্দীনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবী (৪৬) নামের এক ব্যক্তিকে ধাওয়া দিয়ে আটক করেন প্রতিবেশীরা। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে দুর্গাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

কুহাড় মোড় ওয়াক্তিয়া জামে মসজিদের মুয়াজ্জিন আহত আজিম উদ্দীন বলেন, বৃহস্পতিবার জোহরের নামাজের উদ্দেশে মসজিদে যাচ্ছিলাম। পথে পূর্ব শক্রতার জের ধরে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নালের ইন্ধনে তার লোকজন আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় মৃত নিরুর ছেলে আলী ও আলীর ছেলে সালাউদ্দিন এবং নবীর নেতৃত্বে অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী আমার ওপর অর্তকিত হামলা চালান। এক পর্যায়ে তারা আমাকে বেঁধে রেখে নির্যাতন ও কুপিয়ে জখম করেন। পরে সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে তারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন।

তিনি আরো বলেন, কুহাড় উত্তরপাড়া জামে মসজিদের কমিটি ও মুসল্লিদের কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় এবং এ ঘটনায় রাজশাহীতে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আয়নালের ইন্ধনে তার লোকজন আমার ওপর হামলা করেছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, একটি মসজিদের মুয়াজ্জিনকে আটকে রেখে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সাথে জড়িত নবী নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান ওরফে আয়নালের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD