1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপির ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার , গ্রেফতার – ২। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

আরএমপির ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার , গ্রেফতার – ২।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীর কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শাকিল হোসেন (৩০) ও মো: সাদেকুল ইসলাম সাজদার (২৫)। শাকিল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকার মো: আলমের ছেলে ও সাদেকুল একই থানার চরখিদিরপুর এলাকার মো: বেচ্ছাদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার আশরাফের মোড়ে দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৯ টায় কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাকিল ও সাদেকুরকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তারা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিক্রয় করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD