1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য -শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৮২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য -শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপচার্য প্রফেসর ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর সাথে সাধারণ শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে শিক্ষা সংস্কার বিষয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজ নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। নতুন বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। আমার মূল কাজ হবে শিক্ষার সংস্কার করা। আইন অনুসারে সব কাজ করবো। আইন মেনে কাজ করলে কোথাও কোনো ধরনের বৈষম্য থাকবে না। দায়িত্ব যখন নিয়েছি আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

তিনি আরোও বলেন, আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নেয়া হবে। তোমরা আমরা ভবিষ্যৎ কাজকে সহজ করে দিয়েছো তোমাদের পেশকৃত একাডেমিক ও প্রশসানিক সংস্কারের ৪৬টি সুনিদ্দিষ্ট প্রস্তাবনার মাধ্যমে। তোমাদের সকল প্রস্তাব পূরণে কাজ করবো। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমূহের মডেলকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুসরণ করার চেষ্টা করবো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকলকে নিয়ে আমি নিরলস চেষ্টা করব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েম আহম্মেদ ও সাদিয়া মাহমুদ মীমের পরিচালনায় পবিত্র কুরআন ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের উক্ত মতবিনিময় সভা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনা এবং জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্প্রতি প্রশাসনিক দায়িত্বে থাকা প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের পক্ষে লিখিত সংস্কারমূলক প্রস্তাবনা পেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট। এছাড়াও শিক্ষার্থীরা উপাচার্যের নিকট বিভিন্ন সংস্কারমূলক দাবি তুলে ধরেন। এসময় প্রায় দুই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD