1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পঠিত

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালিত।

রাজশাহী ব্যুরো ঃ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে ঘিওে রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস-২০২৪ উপলক্ষ্যে র‌্যালি, সেমিনার ও আলোচনা সভা এবং বিনামূল্যে হার্ট ক্যাম্প এর আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।

অনুষ্ঠানসূচির শুরুতেই ফাউন্ডেশন ভবন প্রাঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। পরবর্তীতে সেমিনার ও আলোচনা সভা এবং বিনামূল্যে হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। হার্টক্যাম্পে মোট ১০৫ জন হৃদরোগীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন, ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন, রাজশাহী।

প্রধান অতিথি হৃদরোগ চিকিৎসাসেবায় চিকিৎসকবৃন্দকে অধিকতর যত্নশীল হওয়ার আহ্বান জানান। অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন উল্লেখ করেন, হৃদপিণ্ড দেহের মূল চালিকাশক্তি। তাই হৃদপিণ্ডকে সুস্থ ও কার্যকর রাখতে জনপরিসরে চিকিৎসার পাশাপাশি হৃদরোগ প্রতিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নাই।

স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মহা. হবিবুর রহমান, সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী। সেমিনার উপস্থাপন করেন ডা. মোল্লা মো. ইফতেখার হোসেন, সহকারী অধ্যাপক এবং ডা. এ. এস এম সায়েম, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক, মো. এনামুল হক, মো. লিয়াকত আলী, খন্দকার মিজানুর রহমান খোকন, এ.কে মাসুদ, মোঃ মনোয়ার হোসেন (সেলিম) সহ আজীবন সদস্য ও ফাউন্ডেশনের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD