1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি ট্রাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

আরএমপি ট্রাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় করেছেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: অপরাহ্ণে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় কমিশনার  বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

ট্রাফিক বিভাগ হলো পুলিশের দর্পণ। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের ভূমিকা অনন্য।

তিনি আরো বলেন, কেউ যেন হয়রানির স্বীকার না হয়। সর্বসাধারণের প্রতি উত্তম আচরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কমিশনারের ট্রাফিক বিভাগের সকলের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী-সহ আরএমপি’র ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ও সার্জেন্টবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD