1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

৫ আগষ্ট শহীদী ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় আরএম পি’র সাংবাদিক সম্মেলন সম্পন্ন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

৫ আগষ্ট শহীদী ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় আরএম পি’র সাংবাদিক সম্মেলন সম্পন্ন

জিয়াউল কবীর,
(স্টাফ রিপোর্টার):

আরএমপি রাজশাহীর পুলিশ কমিশনার আবু সুফিয়ান আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সকাল ১১:০০টায় আরএমপি সদর দপ্তরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতেই গত ৫ আগস্টের ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পুলিশ কমিশনার বলেন, বর্তমানে পুলিশ প্রকৃতপক্ষে জনতার পুলিশ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।অতীতে জাবতীয় ঘটনাকে শিক্ষা হিসাবে গ্রহণ করে জন কাঙ্ক্ষিত সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পুলিশ এখন বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট পুলিশের লুষ্ঠিত অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ৫ আগস্টের পূর্বের মামলা গুলো সরকারের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। পরের মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে রুবেল সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক বিষেয়ে তিনি বলেন, শুধু মাদক বহনকারী নয় মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় আরএমপি’র পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রাজশাহী মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থায় আরএমপি’র সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। ক্ষতিগ্রস্থ সিসি ক্যামেরা গুলো পুনরায় স্থাপনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাং বিষয়ে স্কুল কলেজে বিশেষ কার্যক্রম গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন।
সাংবাদিকদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য সংবাদ পরিবেশন ও পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার কথা বলেন। নিরাপদ রাজশাহী গড়তে সাংবাদিকবৃন্দের কাছ থেকে সকল বিষয়ে পরামর্শ প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD