1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

চারঘাট থানা পুলিশের অভিযানে ৮১০ বোতল ফেনসিডিল উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ                               

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

চারঘাট থানা পুলিশের অভিযানে ৮১০ বোতল ফেনসিডিল উদ্ধার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর চারঘাট থানা পুলিশের অভিযানে ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

২০ সেপ্টেম্বর শুক্রবার  রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রাম হতে রাতে ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ।

এ ঘটনায় পলাতক অভিযুক্তের নাম ১। মো: সুজন (৩২), ২। মো: আশিকুর রহমান (২৯)। মো: সুজন ও মো: আশিকুর রহমান রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জিয়ারত আলীর ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই নুর ইসলাম, এসআই মোক্তার হোসেন, এএসআই মো: আব্দুল মালেক ও ফোর্স-সহ ২০ সেপ্টেম্বর রাত ১ টার দিকে ইউসুফপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ইউসুফপুর পশ্চিমপাড়া জনৈক মো: শহীদুল ইসলাম, পিতা: মৃত: নইমুদ্দিন-এর বসতবাড়ীর উত্তরপার্শ্বে ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে ওসি চারঘাট থানা, রাজশাহী’র নেতৃত্বে এসআই মো: নুর ইসলাম, এসআই মোক্তার হোসেন, এএসআই মো: আব্দুল মালেক ফোর্স-সহ আজ ২০ সেপ্টেম্বর রাতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে ৩ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৮১০ বোতল ফেন্সিডিল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD