1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদীতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশী অভিযান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

নরসিংদীতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশী অভিযান

সাদ্দাম উদ্দিন রাজ রায়পুরা,নরসিংদী জেলা

অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম শহিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ সহ সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী পৌর শহর ও এর আশপাশ এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা বিভিন্ন এলাকায় অবস্থিত মাদক বিক্রেতা ও সেবনকারী এবং সন্দেহভাজনদের তল্লাশি করেন।
নরসিংদী মডেল থানার (ওসি) তানভীর আহমেদ প্রতিনিধিকে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জন্য এ অভিযান। তিনি আরও জানান, নরসিংদীকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে এ অভিযান চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD