1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী চারঘাটে ৬৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১জন। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রাজশাহী চারঘাটে ৬৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১জন।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট-সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেফতার করেন।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রাজশাহী র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীর নাম রবিউল ইসলাম টুটুল (৪০)। তিনি চারঘাট মৌগাছি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

র‌্যাব জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চারঘাট থানার মৌগাছি গ্রামের মাদক কারবারী টুটুল তার বাড়িতে ইয়াবা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব গত শুক্রবার রাত ১০ টার দিকে টুটুলের বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টুটুল পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এর পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৬৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

র‌্যাব আরও জানান, টুটুল একজন কুখ্যাত মাদক কারবারী। তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD