1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য যেখানেই অসহায় মানুষ, সেখানেই মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছেন হারুন অর রশিদ প্লাবন নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা: অসন্তুষ্ট এলাকাবাসী বুদ্ধের অহিংসা ও মৈত্রীর বার্তায় দীঘিনালায় ৪৬তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণোৎসব সম্পন্ন জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মেহেদী হোসেন,

“রাসিকের অভিযুক্ত-বিতর্কিত অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে : ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২১৩ বার পঠিত

“রাসিকের অভিযুক্ত-বিতর্কিত অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে : ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর

রাজশাহী ব্যুরো  ঃরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এর নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেছেন, বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনে স্থায়ী ৩৫৩ জন ও অস্থায়ী ২ হাজার ৬৫৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এরমধ্যে অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, বিতর্কিত ও লাগাতার অফিসে অনুপস্থিত থাকছেন, তাদের চাকরিচ্যুত করা হবে। এই কার্যক্রমের জন্য রাসিকের সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। তিনি বলেন, গত ৫ আগস্ট নগর ভবন থেকে লুট করা মালামাল এখনো ফেরত দেওয়া হলে ধন্যবাদ জানানো হবে। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে আইনের আওতায় আনা হবে। অদ্য  মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখনো লুট করা মালামাল ফেরত দেওয়ার সুযোগ দেব। যারা ফেরত নিয়ে আসবেন, তাদের ধন্যবাদ জানানো হবে। আর যারা ফেরত দেবেন না, তাদের বিরুদ্ধে মামলা হবে।

দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর আরো বলেন, লুটতরাজ হলো ফৌজদারি অপরাধ। এই অপরাধ কখনো তামাদি হয় না। যেকোনো সময় এই অপরাধের কারণে মামলা করা যায়। আমরা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, এটা (লুটপাট) কোনো রাজনৈতিক দলের কাজ নয়। কারও বিরুদ্ধে ব্যবস্থা নিলে রাজনৈতিক দলগুলোরও কোনো সমস্যা নেই বলে তারা জানিয়েছে। তাই ব্যবস্থা নেওয়ার আগে আমরা এখনো মালামাল ফেরত দেওয়ার সুযোগ দিচ্ছি।

অতীতে নগর ভবনে কোনো দুর্নীতি হলে এর দায় নেবেন না জানিয়ে নতুন প্রশাসক বলেন, আমি কোনো রাজনৈতিক নেতা নয় । তাই অতীতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে এর দায় আমি নেব না। তবে আমি ব্যবস্থা নেব। সিটি কর্পোরেশনের কোন কাজে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গত ৫ আগস্ট নগর ভবন ধ্বংসস্তূপে পরিণত হলেও তারা ইতোমধ্যে সব ধরনের নাগরিক সেবা দিতে শুরু করেছেন।

বিভাগীয় এই কমিশনার আরো বলেন, সিটি করপোরেশনে বর্তমানে চারটি উন্নয়ন প্রকল্প চলমান। এর মধ্যে একটি প্রকল্প শেষের দিকে। তিনটির এখনো মেয়াদ আছে। এই প্রকল্প গুলোর কাজ শেষ করা যাবে। সে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে প্রকল্পগুলোর অধীনে যদি অপ্রয়োজনীয় কোনো কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া থাকে, তাহলে যাচাই-বাছাই শেষে তা বাতিল করা হবে।

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ, সম্ভাব্য পরিমাণ ও করণীয় প্রস্তাব রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের জনবল যৌক্তিকীকরণের জন্যও আলাদা একটি কমিটি গঠন করতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD