1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রুয়েট শহীদ লেঃ সেলিম মিললো দেশীয় অস্ত্র ও মদের বোতল । দৈনিক নয়া কণ্ঠ                                           

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পঠিত

রুয়েট ছাত্রলীগের কক্ষে মিললো দেশীয় অস্ত্র ও মদের বোতল ।

রুয়েট প্রতিনিধি ঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লে. সেলিম হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

 

সোমবার ১৯ আগস্ট সকাল ১১টার দিকে হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। আরো কয়েকটি হলে অভিযান চালানোর কথা জানিয়েছে শিক্ষার্থীরা।

এ অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রায় ২০টি কক্ষে তল্লাশি চালানো হয়। একটি ছুরি, একটি খেলনা পিস্তল, তিনটি গাঁজার কৌটাসহ সেবন পাইপ, বেশ কিছু রড ও দেশি মদের খালি বোতল, বিপুল পরিমাণ বোতলজাত ইউরিন জব্দ করা হয়।

এ বিষয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২০-২১ সেশনের ছাত্র ইউশা বলেন, আমরা সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় রুয়েটেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এ অভিযান পরিচালনা করি। শুধু ছাত্রলীগের যে কক্ষগুলো দখল করা ছিল সেগুলো তালা ভেঙ্গে আমরা বিভিন্ন ধরনের রড, দেশির মদের বোতল জব্দ করেছি। সেসব কক্ষ থেকে শিক্ষার্থীদের হামলার জন্য অস্ত্র, রড, লাঠি, নেশাজাত দ্রব্য পাওয়া যাচ্ছে সেসব কক্ষে থাকা শিক্ষার্থীদের হলে অবস্থান করতে দিবো না। সেজন্য একটি তালিকাও করছি।

এ বিষয় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু বক্কর সিদ্দিক বলেন, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে হলে তল্লাশি করার জন্য আহ্বান করি। এতে আমরা বেশ কয়েকটি কক্ষ তল্লাশি চালিয়ে কিছু রড, কয়েকটি ছুরি , মদের বোতল উদ্ধার করি। হলের অভিযানের একটায় উদেশ্য ছাত্ররা যাতে নিরাপত্তা অনুভব করে থাকতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD