1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ আবারও স্ব – স্ব কর্মস্থলে যোগদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পঠিত

 

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ আবারও স্ব – স্ব কর্মস্থলে যোগদান।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
মোঃ আল আমিন হোসেন ঃ
গতকাল বুধবার (৭ আগস্ট) পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। এই আহবানে সিরাজগঞ্জর উল্লাপাড়া মডেল থানা পুলিশ আবারও স্ব স্ব কর্মস্থলে যোগদান করেছেন। শনিবার দুপুরে র‍্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেনের সহযোগিতায় উল্লাপাড়া থানা পুলিশ তাদের কর্মস্থলে যোগদান করেন। এই সময় সেনাবাহিনীর সার্জেন্ট কালাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও উল্লাপাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল ওহাব, উল্লাপাড়া উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, এবং উল্লাপাড়া পৌর বিএনপি শীর্ষ নেতা মোঃ মাসুদ পারভেজ (নসিব) সহ সুধী সমাজের প্রতিনিধিরা পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। গত বুধবার (৭ আগস্ট) পুলিশ সদস্যদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিলে র‍্যাবের সহযোগিতায় উল্লাপাড়া থানা ছেড়ে নিরাপত্তা স্থানে চলে যান। পরে স্থানীয় আনসার সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় থানার নিরাপত্তার দায়িত্বে থাকেন।
এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা থানার নিরাপত্তায় আনসার বাহিনীকে সহযোগিতা প্রদান করেন। উল্লাপাড়া পুলিশ সার্কেলের সরকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, পুলিশ সদস্যদের নিরাপত্তাহীনতার কারণে গত ৭ আগস্ট বিকালে তারা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হওয়ার এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সকল কর্মকর্তা সহ পুলিশ সদস্যগণ শনিবার থানায় ফিরে এসে নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। এখন আবারো তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।
সিরাজগঞ্জ র‍্যাব- 12 ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বলেন, র‍্যাব সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশকে তাদের কর্মস্থলে ফিরতে পূর্ণসহযোগিতা দিয়েছেন।
পুলিশ সদস্যরা থানায় ফেরার পর তিনি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্রনেতা, বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সবাই পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD