1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল

রায়পুরায় বিশেষ অভিযানে অস্ত্র এবং ইয়াবা উদ্ধারসহ আসামী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৫১ বার পঠিত

রায়পুরায় বিশেষ অভিযানে অস্ত্র এবং ইয়াবা উদ্ধারসহ আসামী গ্রেফতার

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

পুলিশ নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আফসান আল আলম সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং রায়পুরা থানার এক চৌকস আভিযানিক দল সহ অফিসার ইনচার্জ জনাব মো: সাফায়েত হোসেন পলাশ এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রবীর কুমার ঘোষ এর সার্বিক সহযোগিতায় রায়পুরা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি অভিযান পরিচালনার অংশ হিসেবে

রায়পুরা থানাধীন নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি সাকিনস্থ জনৈক মোর্শেদ মেম্বারের বাড়ির পূর্ব পাশে মোর্শেদ মেম্বারের কাঠ বাগানের ভিতর ইং ২৮/০৭/২০২৪ তারিখ ১৩.৫৫ ঘটিকায় দুধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ ইউনুস আলী, পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-সোনাকান্দি কান্দাপাড়া, থানা-রায়পুরা, জেলা- নরসিংদী এর হেফাজত হইতে (১) ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, (২) ০২ (দুই) টি ১২ বোর শর্টগানের কার্তুজ এবং (৩) ২১০ (দুইশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ রায়পুরা থানা পুলিশ গ্রেফতার করে। এই সংক্রান্তে এসআই/মাহমুদুল হাসান বাদী হয়ে রায়পুরা থানার মামলা নং-২৩, তারিখ-২৮/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ)/১৯ (এফ) এবং রায়পুরা থানার মামলা নং-২৪, তারিখ-২৮/০৭/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক ০২ টি মামলা দায়ের করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD