1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

মনোহরদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২০৯ বার পঠিত

মনোহরদীতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদী মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই)বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সুশিল সমাজের ব্যানারে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এতে অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার মতিউর রহমান তারা এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় মনোহরদী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন,সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লায়ন এম এস ইকবাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শিল্পী,বড়চাপা ইউ.পি চেয়ারম্যান সুলতান উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, আব্দুল হাসিম,
ফজলুল হকসহ উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাগণ ও সুশীল-সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, চাকরির নামে কোটা আন্দোলনকারীরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে আন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।৩০ লক্ষ শহিদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি।একটি গোষ্ঠী কোটা আন্দোলনকারীদের নানাভাবে উসকানি দিয়ে আবারো তারা এ দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটে নেয়ার পায়তারা করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD