1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

ইবিতে কোটা সংস্কার আন্দোলন অব্যাহত, ছাত্রলীগের কার্যালয় ভাংচুর। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৫০ বার পঠিত

ইবিতে কোটা সংস্কার আন্দোলন অব্যাহত, ছাত্রলীগের কার্যালয় ভাংচুর

তারিকুল ইসলাম,ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার বিকেল কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কৈ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘কোটা আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ইবিয়ানরা আসছে, রাজপথ কাঁপছে’—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এদিন বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীর সমবেত হয়। এসময় লাঠিসোঁঠা নিয়ে সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ও হল খোলা রাখার দাবীতে ভিসি বাংলোর সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বটতলায় চলে আসেন।

এসময় কোটা সংস্কারের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হল খোলা দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা আন্দোলন করে যাব।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও নিহতের ঘটনায় বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। বুধবার জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি হল বন্ধেরও নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD