1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবিতে কোটা সংস্কার আন্দোলন অব্যাহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

ইবিতে কোটা সংস্কার আন্দোলন অব্যাহত।

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অব্যাহত রয়েছে কোটা সংষ্কার আন্দোলন। আজ মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এগারো দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা সমবেত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বিশ্ববিদ্যালয়ের  মৃত্যুঞ্জয়ী মুজিব মুরালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা।

এসময় কোটা সংস্কারের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ওইদিনের মত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকেও হলে গিয়ে মারধর করা হয়েছে।

এছাড়া বিভিন্ন নারী শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে, আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন হুমকি প্রদান করা হচ্ছে। তবে সকল ধরনের হুমকি অপেক্ষা করে শিক্ষার্থীসমাজ আন্দোলন অব্যাহত রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD