1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শ্যালকের পর ১০ হাজার ইয়াবাসহ দুলাভাই ভোলায় আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

শ্যালকের পর ১০ হাজার ইয়াবাসহ দুলাভাই ভোলায় আটক

জেলা প্রতিনিধি, ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলাউদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। অদ্য ১৪ জুলাই (রবিবার) ভোররাতে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। এর একমাস আগে আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিন কে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছিল বোরহানউদ্দিন থানা পুলিশ।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম হাকিমুউদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনকে আটক করা হয়। আটক মাদক কারবারি ঢাকা থেকে তাসরিফ ১৪ লঞ্চযোগে ভোলায় আসছিল।

এর ২ মাস আগে বোরহানউদ্দিন থানার পুলিশ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে আটক করেছিল। পুলিশ বলছে, তারা শ্যালক-দুলাভাই একত্রিত হয়ে মাদক কারবার করে।

তবে এই বিপুল পরিমাণ মাদক আলাউদ্দিন কোথায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে নিয়ে এনেছিল তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD