1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ সদরে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি : গ্রেফতার -৫। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২২২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদরে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি : গ্রেফতার -৫।

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির মূলহোতাসহ  ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতার আরিফুল ইসলাম ভটা, তার স্ত্রী শারমিন আক্তার, তাদের ৩ সহযোগী ইব্রাহিম খলিল, ইউসুফ আলী ও শ্রী দিপক কর্মকার। এদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।গতকাল শুক্রবার ১২ জুলাই  রাত ১১টার দিকে শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে সদর থানায় আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য গণমাধ্যমকে জানান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, দুটি আংটি ও চুরির কাজে ব্যবহত একটি মোটরসাইকেলসহ কিছু মাদক উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ভটা চুরির বিষয়ে অত্যন্ত পরদর্শী এবং তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৭জুলাই ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ ৬৫ হাজার টাকাসহ তার পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD