চাঁপাইনবাবগঞ্জ সদরে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি : গ্রেফতার -৫।
রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতার আরিফুল ইসলাম ভটা, তার স্ত্রী শারমিন আক্তার, তাদের ৩ সহযোগী ইব্রাহিম খলিল, ইউসুফ আলী ও শ্রী দিপক কর্মকার। এদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।গতকাল শুক্রবার ১২ জুলাই রাত ১১টার দিকে শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে সদর থানায় আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য গণমাধ্যমকে জানান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, দুটি আংটি ও চুরির কাজে ব্যবহত একটি মোটরসাইকেলসহ কিছু মাদক উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ভটা চুরির বিষয়ে অত্যন্ত পরদর্শী এবং তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৭জুলাই ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ ৬৫ হাজার টাকাসহ তার পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM