1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

পূর্বাচলে শেখ হাসিনা স্মরণিতে ডাকাতির চেষ্টাকালে ৫ জনসহ চুরির মামলায় আরও ৬ জনকে গ্রেফতার, পিকআপ জব্দ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

পূর্বাচলে শেখ হাসিনা স্মরণিতে ডাকাতির চেষ্টাকালে ৫ জনসহ চুরির মামলায় আরও ৬ জনকে গ্রেফতার, পিকআপ জব্দ

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ রূপগঞ্জে পূর্বাচল নতুন শহরের শেখ হাসিনার সরণি ৩শ ফুট সড়কে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানে ডাকাতি চেষ্টাকালে ৫ জনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিকাপ জব্দ করা হয়। ১২ জুলাই শুক্রবার সকালের এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডাকাতির অভিযোগে গ্রেফতারকৃতরা হলো, রূপগঞ্জ থানার দুয়ার এলাকার মমতাজ উদ্দিনের ছেলে ইউসুফ, খাস কামালকাঠি এলাকার ওমর ফারুকের ছেলে শুভ, খাস-কমালকাঠি মসজিদ সংলগ্ন এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে সিয়াম, দুয়ারা খালের উত্তর পার্শ্ব এলাকার আব্বাস আলীর ছেলে রাব্বি, আব্দুল গাফফারের ছেলে আক্তার হোসেন।

রুপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা জানান, গাজীপুরের কালিয়াকৈরের পিকআপ চালক সোহেল মিয়া তার সহযোগী হেলপার মশিউর রহমানকে নিয়ে ৩শ ফুট হয়ে মুন্সিগঞ্জের দিকে মাছ নিয়ে যাচ্ছিলেন।
এ সময় সকালে পূর্বাচল উপশহরের শেখ হাসিনা স্মরণী জলসিড়ি পৌঁছলে ৭-৮ জনের একদল ডাকাত অপর একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড ১২-২৯৩৫) দিয়ে প্রতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে টহলরত পুলিশ জানতে পেরে মিনি ট্রাক ধাওয়া করেন আটক করা হয়। পরে ৫জনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত মিনিট্রাক জব্দ করি।

এ ঘটনায় পিকআপ চালক সোহেল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন । ওই মামলায় ওই পাঁচ ডাকাতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও চুরির মামলায় আরো ৪ জন, মাদক মামলায় ১জন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় একজনকে গ্রেফতার করে নারায়নগঞ্জ আদালতে পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD