1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারা দেশে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ইবিতে  বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

সারা দেশে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ইবিতে  বিক্ষোভ

তারিকুল ইসলাম , ইবি প্রতিনিধি 

সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার বিকাল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বটতলায় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর পর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরাএ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ভুয়া প্রশাসন, ভুয়া ভুয়া। ভাইয়ের বুকে বুলেট কেনো? প্রশাসন জবাব চাই। বোনের উপর আঘাত কেনো? প্রশাসন জবাব চাই। কুবিতে গুলি কেনো? প্রশাসন জবাব চাই। এক দফা

, দাবি এক, কোটা নট কামব্যাক। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে।  মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বর হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না,এবং কোটা সংস্কার এর দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD