1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্রকে অটো ভ্যান প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৮১ বার পঠিত

প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্রকে অটো ভ্যান প্রদান

মোঃ জাহিদুর রহিম মোল্লা                           বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে এক হতদরিদ্রকে একটি অটো ভ্যান প্রদান করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দী বাজারে জেলার কৃতি সন্তান সাবেক লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান জুয়েল এর প্রতিষ্ঠিত প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে একজন হত-দরিদ্র ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য একটি অটো ভ্যান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্থানীয় কো অর্ডিনেটর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ওবায়দুর রহমান, শিক্ষক মোঃ আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ মমিন শেখ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনিসুর রহমান, হাজী মুহাম্মদ হাতেম মীরসহ স্থানীয় সুধীজন।

এ সময় স্থানীয় কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওবায়দুর রহমান বলেন, সাবেক লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল সাহেবের অনুপ্রেরণায় আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। এই সংস্থার বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। আর্থিক ও স্বাবলম্বী করার লক্ষ্যে প্রোগ্রাম রয়েছে। আজ আমরা এই সংস্থার যাকাত ফান্ড থেকে স্থানীয় হতদরিদ্র মোঃ আব্দুল্লাহকে একটি অটো ভ্যান প্রদান করলাম। আমাদের সংগঠন থেকে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ইতিমধ্যেই সেলাই মেশিন প্রদান দরিদ্র কৃষকদের মাঝে সুদ বিহীন ঋণ দেয়া হয়েছে , গরু ছাগোল হাঁস মুরগী প্রদান সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করে থাকে । আগামীতে আমাদের আরো উন্নয়নমূলক এবং স্থানীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD