1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

বিএনপি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল, জনগণ তাদের ভোট দেবে না : এম.পি শহীদুজ্জামান সরকার – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

বিএনপি একটি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল, জনগণ তাদের ভোট দেবে না এম.পি শহীদুজ্জামান সরকার

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ৬নং জাহানপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বিকেল সাড়ে ৪ টায় মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির কপোত অবমুক্ত করা হয়।

পরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও সম্পাদক রায়হানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, ‘বিএনপি একটি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল, দেশের জনগণ তাদের ভোট দেবেনা, জন্য তারা বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ওউপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা মঈন উদ্দিন, জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুইছার রহমান, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭ টায় নতুন কমিটি গঠনের লক্ষে সম্মেলনের ২য় অধিবেশন শুরু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD