1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২২৫ বার পঠিত

নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকেনা জেলা প্রতিনিধি:

সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে দলে ‘নতুন রক্ত’ সঞ্চালন, আগামীর নেতৃত্ব তৈরি, তারুণ্যের আবেগের সঙ্গে আদর্শিক সম্মিলন ঘটানোসহ কয়েকটি লক্ষ্য পূরণে দলে নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নেত্রকোনা সদর উপজেলা শাখা। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী যুবলীগ আজ বুধবার বিকালে নেত্রকোনা পৌর এলাকার ১ নং ওয়ার্ডের নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতপাই আঞ্চলিক শাখার হল রুমে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাব্বির খান প্রিন্স এর সভাপতিত্বে রৌহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক , নেত্রকোনা পৌর আ’লীগের সভাপতি অর্পিতা খানম সুমি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবলীগের সদস্য রুবায়েত হাসান রাসেল, চল্লিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু , মৌগাতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুজ্জামান পিপুল, লক্ষীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সরকার, বিশিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ নয়ন মিয়া ,ঠাকুরাকোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়াসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।পরে আনুষ্ঠানিক ভাবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD