1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ব্যক্তি উদ্যেগে এন্টিভেনম কিনে দিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

ব্যক্তি উদ্যেগে এন্টিভেনম কিনে দিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান।

রাজশাহী ব্যুরো ঃ চারদিকে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক। কিন্তু সাপে কাটা রোগীদের জন্য এন্টিভেনম অপ্রতুল। তাই ব্যক্তিগত উদ্যোগে ১০০টি এন্টিভেনম কিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

২ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী মাজরুই রহমানের কাছে এন্টিভেনমগুলো হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান। এ সময় গোদাগাড়ী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এন্টিভেনম হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল গণমাধ্যমকে বলেন, ‘রাতে যেন টর্চলাইট নিয়ে সবাই চলাচল করেন। আর সাপে কাটলে যেন দ্রুত সময়ের মধ্যে উপজেলাতেই এন্টিভেনম পাওয়া যায় সে জন্য তিনি এগুলো কিনে দিলেন। কৃষকদের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু গাম্বুটেরও ব্যবস্থা করা হয়েছে। সাপে কাটলে কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাওয়ার জন্য উপজেলাবাসীকে আহ্বান জানান তিনি।

এন্টিভেনম কিনে দেওয়ায় উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে ডা. মো. আলী মাজরুই রহমান বলেন, ‘হাসপাতালে এন্টিভেনম থাকলো ।  কাউকে সাপে কাটলে তাকে যেন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আনা হয়। এন্টিভেনমের সাথে কিছু ওষুধ লাগবে। সেটা আমরা হাসপাতাল থেকে দেব।’

সাপ না মেরে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইউএনও আতিকুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সব প্রাণীই গুরুত্বপূর্ণ। তাই নির্বিচারে সাপ নিধন পরিবেশের জন্য ভাল কোন দিক হবে না। এ জন্য বন্যপ্রাণী সংরক্ষণ আছে। তাই সাপ না মেরে সতর্ক থাকতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD