1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

দিনাজপুরে পুলিশের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

দিনাজপুরে পুলিশের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

সাবু রায়( বিকে)​​​​​​​দিনাজপুর প্রতিনিধি,

সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক পেইজ ও আইডি খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (৩০ জুন) দিনাজপুর শহরের বড়বন্দর যোগেন বাবুর মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃত যুবক শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

সোমবার দুপুরে দিনাজপুর পুলিশের সদর সার্কেল কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।

তিনি বলেন, জেলা পুলিশের নামে ফেসবুক পেইজ খুলে এতিমখানা ও মাদরাসার নামে আর্থিক সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি দেন ঐ যুবক। বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম নজরদারিতে রেখে আসামি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন আরও বলেন, এ সময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশসহ নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৫টি আইডি লগিং অবস্থায় পাওয়া গেছে। দিনাজপুরের বিশিষ্টজনের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করে আসছিল সে। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD