1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রা.বি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২০১ বার পঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রা.বি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর জাতীয় কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার (৩০ জুন ২৪) উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যথাক্রমে চাঁড়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এতে রানার্স আপ হয় যথাক্রমে রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাঞ্চনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সুশান্ত চন্দ্র বর্মন। এ সময় উপজেলা ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বিশ্বাসসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আটটি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে মোট নয়টি করে দল উপজেলা পর্যায়ে প্রতিদ্বন্দীতা করে। গত ২৪ জুন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণের প্রাক্কালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন যথাক্রমে উপজেলা ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বিশ্বাস ও উপজেলা শিক্ষা অফিসার জনাব সুশান্ত চন্দ্র বর্মন।

আজকের বঙ্গমাতা ফুটবল ম্যাচে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছে পশ্চিম আনারপুর সপ্রাবি’র বৈশাখী খাতুন, ম্যান অব দ্যা ম্যাচ ফাহমিদা খাতুন ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে বৃষ্টি খাতুন।

অন্যদিকে বঙ্গবন্ধু ফুটবল ম্যাচে সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে চাঁড়ালডাঙ্গা সপ্রাবি’র অজয় হাসদা ও ম্যান অব দ্যা টুর্নামেট হয়েছে পূবালী সপ্রাবি’ আতিক হাসান অনিক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD