1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

তানোরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় আটক -১। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১ জুন, ২০২৪
  • ২২৭ বার পঠিত

তানোরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় আটক -১।

মোঃ আজিজুর রহমান, তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) হিরানন্দপুর গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও বুদ্ধি প্রতিবন্ধী (৩৭) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের স্বজন বাদি হয়ে হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামানিকের পুত্র জসিমুদ্দিন প্রামানিককে (৬৪) আসামি করে তানোর থানায় ধর্ষণ মামলা করেছেন।এদিকে মামলার প্রেক্ষিতে পুলিশ আসামি জসিমুদ্দিনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

অভিযোগে বলা হয়েছে, আসামী জসিমুদ্দিন তার প্রতিবেশী ভিকটিমের বাড়ীর সামনে দিয়ে যাতায়াতের পথে প্রায়ই সময় ভিকটিমের দিকে কু-নজরে তাকাতো এবং কু- প্রস্তাব আসছিল। এমতাবস্থায় গত ২৯মে বুধবার রাত ৯টার দিকে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে জসিমুদ্দিন তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে।এসময ভিকটিমের চিৎকারে তার স্বজনেরা এসে জসিমুদ্দিনকে আটক করে ৯৯৯ নম্বরে কল করলে থানা পুলিশ গিয়ে জসিমুদ্দিনকে আটক করেন। এসময় জসিমুদ্দিন ভিকটিমকে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণের কথা শিকার করেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, ধর্ষণ মামলার প্রেক্ষিতে আসামি জসিমুদ্দিনকে আটক ও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD