
র্যাব ১২ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ তাড়াশ এলাকা থেকে ২১৬ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল
র্যাব ১২ বিশেষ টিম অভিযান চালিয়ে সিরাজগঞ্জ তাড়াশ থানা এলাকা থেকে ২১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি কাভার্ড ভ্যান আটক করেছে।
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে।
র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়।
অভিযান চলাকালীন সময় আজ শুক্রবার (১৭ মে) তাড়াশ থানাধীর চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান, যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়
এবং মোঃ আল আমিন (২২), পিতা-নুরু মিয়া, সাং-রাজাকাচর, থানা-দেবীদ্বার ও মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭), পিতা-মোঃ ইসমত আলী ওরফে ইম্মত আলী, সাং-রাজা চাবিতলা, থানা-বাঙ্গরা বাজার, উভয় জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও সাথে থাকা ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলা আছে।
গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ তাড়াশ থানায় মামলা দায়ের।