1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার-৮। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

 

যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার-৮

মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্টার

নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন বেড়া উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রাজশাহী অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার মহাদয়ের দিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার ১৩ই মে-২০২৪ সকালে মোহনগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৮জন ব্যক্তিকে হাতেনাতে  আটক করেছে নাজিরগঞ্জ নৌপুলিশের সদস্যরা।

এরা হলো, ১। মোঃ শফিকুল ইসলাম (৫০),২। মোঃ হাসিবুর রহমান শিবলু (২৬), ৩। মোঃ নুরুল ইসলাম মোল্লা (৩০), ৪। মোঃ ফটিক সরদার (৪৫),৫। মোঃ জিল্লুর রহমান প্রাং (৩৫), ৬। মোঃ নাছির খাঁ (৩০),৭। মোঃ ছারোয়ার হোসেন (৪৫), এদের সর্বথানা-বেড়া, সর্বজেলা- পাবনা।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়,
২টি বালু ভর্তি বান্ধহেড যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্মা ও যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD