1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বাঘায়  ১শত ২১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ফারুক গ্রেপ্তার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

বাঘায়  ১শত ২১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ফারুক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর বাঘায় ১২১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুককে (২৮), গ্রেপ্তার করেছে রাজশাহীর সিপিএসসি, র‌্যাব-৫। সোমবার (৬ মে ২০২৪) সকাল ৭টায় রাজশাহীর বাঘা থানাধীন খানপুর নিচপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-১২১ বোতল, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি উদ্ধারসহ মোঃ মোঃ ফারুককে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর নিচপাড়া গ্রামের মৃত বাগু মন্ডল এর ছেলে।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মোঃ ফারুক । উক্ত সংবাদ পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক এর বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালে বাড়ির ভিতর হতে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবের টিম হাতে নাতে তার বসত বাড়ীর ভিতরে আটক করে।

এ ঘটনায় বাঘা থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাঘা থানা পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD