গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি হলেন নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান –
নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক
গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খান।সোমবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কাউন্সিল কার্যক্রম সম্পন্ন হয়।
কাউন্সিলে সভাপতি পদে লড়েন চারজন। তারা হলেন: নুরুল হক নুর, নাজমুল উস সাকিব, বায়েজিদ শাহেদ এবং জাফর মাহমুদ। সাধারণ সম্পাদক পদেও চার প্রার্থী লড়েন। তারা হলেন: রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার এবং জিল্লু খান।